

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যায় অভিযুক্ত মামলার প্রধান আসামী বিএনপি নেতা আব্দুল আওয়াল (৪৮) কে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে কসবা পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি পদে রয়েছেন। সে উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরে বাংলানগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আব্দুল আওয়ালকে গ্রেফতার করা হয়। সে কসবার কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামী।
উল্লেখ্য, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে দ্বীন ইসলাম (৩৫) নামে কন্টেন্ট ক্রিয়টরকে সংঘবদ্ধ লোকজন বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে গুরুতর আহত অবস্থায় গ্রামের পশ্চিম পাশের খালের পাড়ে পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার বাঙরা থানাধীন এলাকায় ফেলে রাখে। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাঙরা থানার অধীনস্থ সিদ্ধিরগঞ্জ পুলিশ ফাঁড়ির সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন ২৫ মার্চ নিহতের পিতা সফিকুল ইসলাম বাদি হয়ে ১৫ জনকে আসামী করে কসবা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আবদুল আওয়ালকে প্রধান আসামী করা হয় । শনিবার রাতে ঢাকা থেকে Rab-9 ও Rab-1 এর সমন্বিত অভিযানে গ্রেপ্তার করা হয়।
কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, কসবার কন্টেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যার ঘটনায় নিহতের পিতার করা হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামী আবদুল আওয়ালকে ঢাকা থেকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে Rab. পরে রোববার দুপুরে তাকে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত আবদুল আওয়ালকে জেল হাজতে প্রেরণ করেছেন। এই মামলার অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন