রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী একটি চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে সোহরাওয়ার্দী (২৫) নামে এক চা শ্রমিক নিহত হয়েছেন।

আজ রোববার সকালের দিকে জেলার আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,নিহত সোহরাওয়ার্দী সোনাপাতিলা মাধগজ এলাকার আব্দুস ছামাদের ছেলে। এই ঘটনায় আরও ২ শ্রমিক আহত হয়েছেন৷ তবে তাদের মধ্যে একজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে সোনাপাতিলা এলাকার একটি চা বাগানে সোহরাওয়ার্দীসহ তিনজন শ্রমিক চা পাতা সংগ্রহের কাজ করছিলেন৷ সকালের দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।

এসময় আরও ২ জন চা শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে একজন দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন