

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সন্ত্রাস বন্ধের দাবিতে গণমিছিল ও সমাবেশ করেছে মহানগর ১১ দলীয় ঐক্য জোট।
শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর আলুপট্টি মোড় থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি কুমারপাড়া মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, মণিচত্বর, রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুলের সামনে দিয়ে সোনাদিঘি মোড় হয়ে বাটার মোড়ে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দেন। কিন্তু বর্তমান সরকার সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে বলে অভিযোগ করেন তারা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর হবে।
নেতারা আরও বলেন, দেশে জ্বালানি সংকট, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল না পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ থাকলেও সরবরাহ সংকটে ভোগান্তি বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। তারা বলেন, ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের নায়েবে আমীর ড. মো. জাহাঙ্গীর, সেক্রেটারি এমাজউদ্দীন মন্ডল, সহকারী আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দিন সরকার, ব্যবসা ও শিল্প বিষয়ক সম্পাদক অধ্যাপক এ কে এম সারোয়ার জাহান প্রিন্স, ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির এবং যুব বিভাগের সাধারণ সম্পাদক হাফেজ সালাউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা।
সমাবেশে বক্তারা দাবি করেন, জনগণের রায় উপেক্ষা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না এবং অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান।
মন্তব্য করুন