বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের ভিডিও করতে গিয়ে মাদকসেবীদের হামলায় অন্ত:সত্ত্বার গর্ভপাত 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পিএম
ক্তভোগী বিথী আক্তার সংবাদ সম্মেলনে
expand
ক্তভোগী বিথী আক্তার সংবাদ সম্মেলনে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ ও মাদক সেবনের ভিডিও ধারণ করতে গিয়ে মাদকসেবীরা বিথী আক্তার (২৬) নামে অন্ত: সত্ত্বা নারীর উপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। এই হামলায় গুরুতর আহত অন্তঃসত্ত্বা বিথী আক্তারের ২০ সপ্তাহের গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে যায়।

বুধবার দুপুরে উপজেলার মুড়াপাড়া রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে ভুক্তভোগী বিথী আক্তার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

অন্ত:সত্ত্বা বিথী আক্তার বলেন, গত ১৬ এপ্রিল বিকেলে মা মাকসুদা আক্তার তাকে নিয়ে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে তার স্বামী পৈত্রিক বাড়ি দেখতে যায়। বাড়ির সামনে আমির (৩৫), বশির (৩৫), নয়ন (৩০) ও রশিদ (৪০) নামে চারজনকে মাদক সেবন করতে দেখে মাকসুদা বেগম তাদের মাদক সেবন করতে নিষেধ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে মাদকসেবীরা মাকসুদা আক্তার ও বিথী আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় অন্ত:সত্তা বিথী আক্তার মোবাইল দিয়ে মাদক ব্যবসায়ীদের ভিডিও ধারণ করতে গেলে তারা তার পেটে লাথি দেন। এতে সাথে সাথেই বিথী আক্তারের পেটে রক্তপাত শুরু হয়।

পরে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে বিথীকে রাজধানীর ডেমরা এলাকার আর-আফি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করা হয়। সেখানে আল্ট্রাসনোগ্রাফি পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তলপেটে প্রচণ্ড আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে বিথীর গর্ভে থাকা ২০ সপ্তাহের ভ্রূণটি নষ্ট হয়ে গেছে। পরে বিথী আক্তারের মাকসুদা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।

এ ব্যাপারে জেলা গ সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন