

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অবৈধভাবে পাহাড় কাটার অভিযোগে খাগড়াছড়িতে ৩ জনের কারাদণ্ড ও ট্রাক্টর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের রোয়াসাইপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা।
জানা গেছে, খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন জিরো মাইল আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত টহলকালে পাহাড় কাটার স্থানে একদল ব্যক্তিকে অবৈধভাবে মাটি উত্তোলনে লিপ্ত অবস্থায় দেখতে পায়। পরে তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করা হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা এবং পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা জানান, পাহাড় কাটার অভিযোগে তিন শ্রমিককে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়।
পরে জড়িত মালিকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করা হবে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মন্তব্য করুন