

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবহেলিত একটি স্বাস্থ্যকেন্দ্রের ভূমি উদ্ধার করে সেখানে নতুন ভবন নির্মাণ ও আধুনিক চিকিৎসা সেবা চালুর জোর দাবি উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, রানীগাঁও (চুনারুঘাট) স্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্ধারিত জমি দীর্ঘদিন ধরে দখল ও অব্যবস্থাপনার শিকার হয়ে কার্যত অকেজো হয়ে পড়েছে।
ফলে এলাকার হাজারো মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং সামান্য চিকিৎসার জন্যও দূরবর্তী এলাকায় যেতে বাধ্য হচ্ছেন।
রানীগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণ দ্রুত ভূমি উদ্ধার করে সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি নতুন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
তাদের মতে, এটি এখন এলাকার মানুষের ‘প্রাণের দাবি’ হিসেবে পরিণত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় এই দাবি উত্থাপন করা হয়।
এদিকে আলোচিত ইসলামি বক্তা গিয়াসউদ্দিন তাহেরি এ দাবির প্রতি সমর্থন জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে হবে এবং রানীগাঁও স্বাস্থ্য কেন্দ্র চালু করা সময়ের দাবি।
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
মন্তব্য করুন