বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
নিহত মুনাইম শাহরিয়ার সম্রাট
expand
নিহত মুনাইম শাহরিয়ার সম্রাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনাইম শাহরিয়ার সম্রাট (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুনাইম শাহরিয়ার সম্রাট মহিষখোচা এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। উত্তর বাংলা কলেজের শিক্ষার্থী। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় নানার বাড়িতে অবস্থান করছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বাড়ির বাহিরে সুপারি পাড়ার জন্য গাছে উঠেছিল সম্রাট। এক পর্যায়ে গরুর ঘরের টিনে পা দিলে বিদ্যুৎস্পর্শ হয়ে আটকে যায়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

কাকিনা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ইয়াছিন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। সুপারি গাছে ওঠার সময় আকস্মিকভাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সম্রাটের অকাল মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ওসমান গনি বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়। মৃতদেহ পারিবারিক ভাবে দাফন করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন