রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইন প্রকল্পের মাধ্যমে জ্বালানী তেলের আরও একটি চালান এসেছে দিনাজপুরের পার্বতীপুরে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে আমদানি করা জ্বালানী মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে সরবরাহ আসা শেষ হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাইপ লাইন প্রকল্পের মাধ্যমে পার্বতীপুর রিসিপ্ট টার্মিনালে আসা ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়।

পরবর্তীতে রিসিপ্ট টার্মিনাল থেকে আবার পার্বতীপুর রেল হেড অয়েল ডিপোতে জ্বালানী সরবরাহ করা হয়। এ প্রক্রিয়া শেষে প্রায় ৪৮ ঘন্টা পর বিকেল পৌনে ৬টার দিকে আমদানী করা পুরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল ডিপোতে পৌঁছে।

ডিপো সূত্র জানায়, ভারত থেকে ডিজেল আমদানি একটি চলমান প্রক্রিয়া। ডিপোতে বর্তমানে পর্যাপ্ত ডিজেল মজুত থাকায় বিতরণ কার্যক্রমও স্বাভাবিক রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে ৭ হাজার মেট্রিক টন ডিজেলের আরও একটি চালান পাম্পিং শুরু হবে। চলতি এপ্রিলে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

এর মধ্যে গত ১১ এপ্রিল ৮ হাজার মেট্রিক টন আমদানি করা হয়েছে। চলতি মাসে আজকেরসহ দুই দফায় মোট ১৩ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন