রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পিএম
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ
expand
রাজশাহীতে ছাত্রদলের বিক্ষোভ

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে রাজশাহী মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর গণকপাড়া এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতার মালা পরিয়ে কুশপুত্তলিকা দাহ করেন।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের কটূক্তি রাজনৈতিক শালীনতার পরিপন্থী। এ ধরনের বক্তব্য দেশের রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করছে বলেও তারা মন্তব্য করেন। বক্তারা দাবি করেন, তারেক রহমান দেশের উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে কাজ করে যাচ্ছেন, কিন্তু একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তারা আরও বলেন, এ ধরনের মন্তব্য শুধু ব্যক্তিকে নয়, রাষ্ট্রের মর্যাদাকেও প্রশ্নবিদ্ধ করে। এর ফলে নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সমাবেশ থেকে অবিলম্বে রাশেদ প্রধানকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রায়হানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ। এছাড়াও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন