শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে নারীসহ পাঁচ অপহরণকারী চক্রের সদস্য আটক

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ পিএম আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমের নাটক সাজিয়ে এক যুবককে অপহরণ করে পালানোর সময় এক নারীসহ পাঁচ অপহরণকারী চক্রের সদস্য জনতার হাতে আটক হয়েছে। উত্তেজিত জনতা গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার বাঁশতৈল ইউনিয়নেরা পাঁচগাও হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে।

অপহরণকারী চক্রের সদস্যরা হলেন পাবনা জেলার ইশ্বরদী উপজেলার মোসলেম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৬),একই জেলার মিনজাহ উদ্দিনের ছেলে সোহাগ (৩৬), ফজলু শেখের ছেলে রেজাউল (৩৫) , রহিম মৃধার মেয়ে সানজিদা রহমান রুপা (২৭) এবং নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বাবুল মিয়ার ছেলে রাব্বি ইসলাম (২৬)।

এলাকাবাসীরা জানায়, রাজশাহী জেলার বাঘা উপযেলার সাহাবুদ্দিনের ছেলে জাকির হোসেন (৪০) কে হ্যানি ট্রাপে ফেলে অপহরণ করে একটি সাদা প্রাইভেটকারে উঠিয়ে গোড়াই-সখীপুর রোড়ে দিয়ে টাঙ্গাইলের সখীপুরের দিকে নিয়ে যাচ্ছিল।

উদ্ধারকৃত জাকির হোসেন অভিযোগ করেন, গত চার বছর পুর্বে সানজিদা রহমান রুপার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মাঝ খানে রুপা অন্য ছেলের সঙ্গে প্রতারনা করে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এই ঘটনা জানাজানি হলে তার সেঙ্গ সম্পর্ক ছিন্ন হয়। গত চার দিন আগে রুপা জাকিরকে নানা কৌশলে কথা বলে দেখা করার জন্য আসতে বলে। গাজীপুরের চেরাগআলী মার্কেটে এলে রুপাসহ আরও চার অপহরণকারী চক্রের সদস্যরা জাকিরকে মারপিট করে হাতমুখ বেধে সাদা প্রাইভেটকারে উঠিয়ে সখীপুরের দিকে নিয়ে আসে। পাঁচগাও হোসেন মার্কেটের সামনে একটি হোটেলে খাবার জন্য নামলে জাকির জীবন বাজি রেখে প্রাইভেটকার থেকে নেমে বাঁচাও বাঁচাও বলে আর্তচিকার করে পালানের চেষ্টা করে। আশপাশের লোকজন খবর পেয়ে নারীসহ পাঁচ অপহরণকারীকে আটক করে গণধোলাই দিয়ে ৯৯৯ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে বলে ডিউটি অফিসার আরিফ হোসেন জানিয়েছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি তদন্ত (পরিদর্শক) রাসেদ আহমেদ বলেন, পাঁচগাও হোসেন মার্কেট এলাকার স্থানীয় লোকজন এক নারীসহ পাঁচজনকে আটক করে ৯৯৯ ফোন করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাদের উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন