শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাহাড়তলী মিয়াজি পাড়া সমাজ পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পূর্ব কাকারা পাহাড়তলী মিয়াজি পাড়া সমাজ পরিচালনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পূর্ব কাকারা মিয়াজি পাড়া বায়তুন নুর জামে মসজিদ ও ফোরকানিয়া মাদরাসা মাঠে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্থানীয় ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বায়তুন নুর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম ও মনির আহমদ। এছাড়া নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন মহেশখালী ধলঘাট মুহাম্মদিয়া আলিম মাদরাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বোরহানুল ইসলাম। নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৯নং ওয়ার্ডের এমইউপি আবু নাঈম রমি।

নির্বাচনে বিভিন্ন প্রতীকে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আনারস প্রতীকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, টিউবওয়েল প্রতীকে আব্দু রাজ্জাক, চেয়ার প্রতীকে এহেসান উল্লাহ, ফুটবল প্রতীকে মোহাম্মদ রাশেদ এবং তালাচাবি প্রতীকে মীর কাসেম অংশগ্রহণ করেন।

মোট ১৩৭ জন ভোটারের মধ্যে ৮৬ ভোট পেয়ে মোহাম্মদ রাশেদ, ৭৮ ভোট পেয়ে আব্দু রাজ্জাক এবং ৭২ ভোট পেয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম সর্দার হিসেবে নির্বাচিত হন।

নির্বাচন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিতদের অভিনন্দন জানান এবং এলাকার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একযোগে কাজ করার আহ্বান জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন