শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত সমাজ গড়তে পাঠাগার জরুরি: শাহজাহান চৌধুরী

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী
expand
সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী

সাতকানিয়া লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, "একটি আদর্শ ও সুসংগঠিত সমাজই শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি। আর নৈতিক মূল্যবোধ সম্পন্ন সমাজ বিনির্মাণে পাঠাগারের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়ায় 'ইকরা ইসলামী পাঠাগার'-এর নতুন কার্যালয় উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য তাঁর বক্তব্যে বর্তমান সময়ের সামাজিক অবক্ষয় রোধে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কিশোর গ্যাং কালচার, মাদকাসক্তি ও সন্ত্রাসবাদ থেকে সমাজকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে। একটি পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়, বরং এটি জ্ঞানচর্চা ও সঠিক নেতৃত্ব বিকাশের সূতিকাগার। প্রতিটি পরিবারকে আদর্শ হিসেবে গড়ে তুলতে এবং তরুণদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে তিনি সামাজিক ঐক্যের ডাক দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন,দেশের বিশাল জনসংখ্যাকে যদি সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া যায়, তবে তারা জনসম্পদে পরিণত হবে। ইকরা ইসলামী পাঠাগার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দাদের দাবির মুখে শাহজাহান চৌধুরী ওই এলাকার নদী ভাঙন কবলিত স্থান ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় কবরস্থানের বাউন্ডারি ওয়াল নির্মাণ এবং শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

পাঠাগারের সভাপতি মাস্টার নেজামুল ওয়াহিদের সভাপতিত্বে এবং মাস্টার একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠাগারের সদস্য ও স্থানীয় বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন