বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে আসাদউল্লাহ (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার আরশিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদউল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী অতিক্রম করার সময় আরশিনগর এলাকায় অসতর্কভাবে রেললাইনের ওপর চলাচল করছিলেন আসাদউল্লাহ। এ সময় তিনি ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন