

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় অবৈধভাবে জ্বালানি মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিস্টার ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সী।
অভিযান সূত্রে জানা যায়, ফিলিং স্টেশনটি অবৈধভাবে পেট্রোল, অক্টেন ও ডিজেল মজুদ রেখে অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে সকাল থেকে “জ্বালানি নেই” লেখা স্টিকার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখে।
এসময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পাম্পে পেট্রোল ৩২৬৯ লিটার, অক্টেন ১৪৬ লিটার এবং ডিজেল ৫৭৭ লিটার মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখার প্রমাণ পায়।
এ অপরাধে ফিলিং স্টেশনের স্টাফ শ্রী অভিজিৎ এক্কা (পিতা: শ্রী নুমি এক্কা)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। পাশাপাশি মজুদকৃত জ্বালানি দ্রুত বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানকালে আরও জানা যায়, উক্ত ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা আইসিটি অফিসার মোঃ জাহেদুল ইসলাম সকাল থেকে পাম্পে উপস্থিত ছিলেন না।
উল্লেখ্য, ফিলিং স্টেশনটির মালিক মোঃ মোস্তাফিজুর রহমান (পিতা: সাইদুর রহমান), সাং- বহরমপুর, রাজশাহী। তিনি একই সঙ্গে নওগাঁর চৌবাড়ীয়া এলাকায় মেসার্স ব্রাদার্স ফিলিং স্টেশন এবং রাজশাহীর কাঁকন ফিলিং স্টেশনসহ মোট তিনটি পাম্পের মালিক।
মন্তব্য করুন