বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখী মেলায় ছাত্রলীগ–যুবদল এক মঞ্চে, পান্তা-ইলিশে মিলনের বার্তা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মঙ্গলপুর গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত এক ব্যতিক্রমী অনুষ্ঠানে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতাকর্মীদের একসাথে অংশ নিতে দেখা গেছে। অনুষ্ঠানে পান্তা-ইলিশ ভোজনের মধ্য দিয়ে সম্প্রীতি ও মিলনের এক অনন্য বার্তা উঠে আসে, যা এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে প্রথম বক্তব্য দেন স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো. আক্তার হোসেন। এরপর বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী আতাউস সামাদ বাবু।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ। রাজনৈতিক ভিন্নতা ভুলে এক মঞ্চে এসে তারা পারস্পরিক সৌহার্দ্য ও সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

স্থানীয়দের মতে, এমন আয়োজন রাজনৈতিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে এলাকাবাসীর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করবে।

অনুষ্ঠানটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এবং অনেকেই এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন