

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির ১৪৩৩ বাংলা সনের নির্বাচনে সভাপতি পদে মনজুর উদ্দিন শাহীন এবং সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম আখঞ্জী তাপস নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত নির্বাচনে সমিতির সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মনজুর উদ্দিন শাহীন এবং সাধারণ সম্পাদক পদে মাসুদ করিম আখঞ্জী তাপস বিজয়ী হন।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সমিতির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা, সমিতির সার্বিক উন্নয়ন এবং সদস্যদের কল্যাণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তারা সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে নবনির্বাচিত কমিটিকে আইনজীবীসহ বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছে। নতুন নেতৃত্বে হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
মন্তব্য করুন