মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাড়াইলে অবৈধ পেট্রোল জব্দ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১০:০৭ পিএম
তাড়াইলে অবৈধ পেট্রোল জব্দ,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
expand
তাড়াইলে অবৈধ পেট্রোল জব্দ,ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা এবং দিগদাইড় ইউনিয়নের বরুহা বাজার এলাকা থেকে অবৈধভাবে পেট্রোল মজুদ করে রাখার দায়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পেট্রোল জব্দ করেছে প্রশাসন।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা পরিষদ ভবনের সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ ঘটনায় জড়িতদের জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এ ঘটনায় বরুহা গ্রামের আলাল উদ্দিনের ছেলে রাজা মিয়াকে ৫,০০০ টাকা এবং কাজলা গ্রামের আবদুর রশিদের ছেলে আবদুল মান্নানকে ২০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ বিষয়ে মোট ২টি মামলা দায়ের করা হয়েছে।

জব্দকৃত পেট্রোল পরবর্তীতে ফুয়েল কার্ডধারীদের মধ্যে প্রতি ৩ লিটার ৩৫০ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রিত অর্থ থেকে জরিমানার টাকা রেখে অবশিষ্ট টাকা মজুদদার পেট্রোলের মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ জ্বালানি মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন