শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু

সোনারগাঁও প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ পিএম
আদনান ও আব্রাহাম
expand
আদনান ও আব্রাহাম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। খেলার সময় ফুটবল পুকুরে পড়ে যাওয়ায় তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কাচঁপুরের রায়েরটেক এলাকায় এঘটনায় ঘটে। মৃত শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে ও রায়েরটেক খান বাড়ির নিজাম খানের বাসার ভাড়াটিয়া।

প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানায়, দুই ভাই পুকুরে পাড়ে বল নিয়ে খেলা করছিল। হঠাৎ করেই তাদের আর দেখা যাইনি।

পরে এক নারীর কান্নাকাটি দেখে তারা পুকুরে নেমে খোঁজাখুজির পর একে একে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন