

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে শিক্ষকদের চলে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকেল পৌনে ৩টার আগেই বিদ্যালয় প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেছে। কোনো শিক্ষক বা শিক্ষার্থী উপস্থিত নেই। অফিস কক্ষসহ সব শ্রেণিকক্ষ তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষক স্থানীয় হওয়ায় তারা নিয়মিত সময়মতো স্কুলে আসেন না এবং পাঠদানেও অবহেলা করেন। এতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে সহকারী শিক্ষক আনোয়ার হোসেন বলেন, পৌনে ৩টার দিকেই স্কুল বন্ধ করে চলে গেছি এ কথা তিনি স্বীকার করেন।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালী খাতুন বলেন, তিনি উপজেলা সদরে দাপ্তরিক কাজে ছিলেন এবং ক্লাস চালু রেখেই বিদ্যালয় ত্যাগ করেন। অন্যান্য শিক্ষকরা আগেভাগে স্কুল বন্ধ করে চলে গেছেন এ বিষয়ে তিনি অবগত নন বলে দাবি করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে যাচাই করা হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষকসহ মোট ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, তদন্ত শেষে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন