মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বৈসাবি উৎসব ঘিরে মেতেছে পাহাড়

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম
বৈসাবি উপল শোভাযাত্রা
expand
বৈসাবি উপল শোভাযাত্রা

বাংলা বর্ষবরণ ও বিদায়ের মহান উৎসব বৈসাবি ঘিরে মেতেছে পাহাড়। পার্বত্য অঞ্চলের বিচিত্র্য জনগোষ্ঠির উৎসব ঘিরে এখন উচ্ছ্বাস এখন দৃশ্যমান। তাতে ব্যস্ত সময় কাটাচ্ছে পাবর্ত্য শহর, নগর আর পল্লীগুলো।

চাকমারা বিজু, ত্রিপুরারা বৈসুক, মারমারা সংগ্রাই, তঞ্চঙ্গ্যারা বিষু ও অহমিয়ারা বিহু এভাবে তারা ভিন্ন ভিন্ন নামে আলাদাভাবে পালন করে এ উৎসব। সম্মিলিতভাবে ‘বৈসাবি’ নামেই পরিচিত।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে বৈসাবি উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বর্ণিল সাজে বের করা হয় শোভাযাত্রা।

এতে বিভিন্ন নৃ-গোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে এসে জলকেলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে মিলিত হয়।

৩ দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। উপস্থিত অতিথিরা মেলার আনুষ্ঠানিকতা উদ্বোধন করেন বেলুন ও পায়রা উড়িয়ে। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া তাহের, অতিরিক্ত পুলিশ সুপার সাহাদাত হোসেন, জেলা পরিষদের মূখ্য কর্মকর্তা মো. নোমান হোসেন, নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মাহফুজ প্রমুখ।

সব মিলিয়ে অনুষ্ঠানের প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা ছাড়াও পরিবেশন করা হয় সাংগ্রাই জলোৎসব, ঐতিহ্যবাহী পাঁজন রান্না প্রতিযোগিতা, ত্রিপুরা গরাইয়া নৃত্য, ঘিলা খেলা, ম্রো জনগোষ্ঠীর নাটকসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এছাড়া ৩ দিনব্যাপী মেলায় ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পিঠা উৎসব, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের ঐতিহ্যবাহী যন্ত্র সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ নাটক থাকবে।

আগামী ১২ এপ্রিল থেকে বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু, সাংক্রাই, চাংক্রান, পাতা উদযাপন পরিষদের উদ্যোগে শুরু হবে ঐতিহ্যবাহী অনুষ্ঠান। অন্যান্য অনুষ্ঠান ছাড়াও আগামী ১৭ এপ্রিল মারমা সংস্কৃতি সংস্থার সাংগ্রাই জলোৎসবে শেষ হবে পার্বত্য জেলাীলর বৈসাবির আনুষ্ঠানিকতা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন