রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান, স্কেভেটর জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ পিএম
খাগড়াছড়িতে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান
expand
খাগড়াছড়িতে পাহাড় কাটায় প্রশাসনের অভিযান

পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় দিন দিন বেড়েই চলেছে পাহাড়খেকোদের আগ্রাসন। উপজেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দিন-রাত পাহাড় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে একটি বড় চক্র। গত এক বছরে অন্তত অর্ধশতাধিক পাহাড় কেটে ফেলেছে এ চক্রটি। বিভিন্ন সময় প্রশাসনের তৎপরতা দেখা গেলেও থামানো যাচ্ছে না পাহাড়খেকোদের।

কয়েক দিন ধরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় বিস্তীর্ণ জায়গাজুড়ে বেশ কয়েকটি পাহাড় কেটে ফেলছিল মো. মনির হোসেনসহ আরও কয়েকজন। এমন খবর পেয়ে রোববার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অভিযানে দুটি স্কেভেটর জব্দ করা হয়। এ সময় পাহাড় কাটায় জড়িতরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা বলেন, বেশ কয়েকটি পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে। পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন