রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম
কুষ্টিয়া সদর হাসপাতাল
expand
কুষ্টিয়া সদর হাসপাতাল

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ০৬ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলা মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

রোববার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

হামে আক্রান্ত শিশু রায়ান সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের নদীরকুল এলাকার সোহাগের ছেলে।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বর ও শরীরে লালচে ফোঁটা ফোঁটা দাগ দেখা দিয়েছিল রায়ানের। এরপর তাকে স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা দেয়া হচ্ছিল। তবে তার অবস্থার অবনতি হলে তাকে আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩ টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আনোয়ারুল কবীর।

জেলা সিভিল সার্জন অফিসের দেওয়া শেষ তথ্যমতে, জেলায় অন্তত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫টি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এখন পর্যন্ত জেলায় চার শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন