

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে ফসলি জমি দেখতে গিয়ে বিষধর সাপের কামড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের ছামির( ৯)। সে ধনাশী গ্রামের সোহরাফ মিয়ার ছেলে।সে ধনাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। রবিবার (০৫ এপ্রিল) দুপুরের দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্হানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ছামির রবিবার দুপুরে ধনাশী গ্রামের নিজ ফসলী জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে কামড় দেয়। আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা সোহরাফ মিয়া জানান, দুপুর ফসলি মাঠে জমি দেখতে গেলে বিষধর সাপ তাকে কামড় দিলে সে মারা যায়।
ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, সাপে কামড়ে ছামির নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন