রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জের তিন উপজেলায় হামের টিকাদান শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পিএম
মুন্সীগঞ্জের হামের টিকাদান কর্মসূচি
expand
মুন্সীগঞ্জের হামের টিকাদান কর্মসূচি

উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত মুন্সীগঞ্জের সদর, লৌহজং ও শ্রীনগর উপজেলায় শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (০৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলে।

এ ধাপে জেলার একটি পৌরসভা ও তিনটি উপজেলার মোট ১৫টি ইউনিয়নের ৪৭টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এর মধ্যে সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৬টি কেন্দ্র, লৌহজং উপজেলার ৫টি ইউনিয়নের ১৩টি কেন্দ্র এবং শ্রীনগর উপজেলার ৬টি ইউনিয়নের ১৮টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, জেলায় প্রাথমিকভাবে ১০ হাজার ৯৫০ ভায়াল টিকা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে আগামী তিন সপ্তাহে প্রায় ১ লাখ ৯ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।

উল্লেখ্য, মুন্সীগঞ্জ জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১ জন এবং এপিডেমিওলজিক্যাল বিশ্লেষণে আরও ১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই শিশু। তাদের মধ্যে বর্তমানে ৪ জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের বিশেষায়িত হাম ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন