শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৬

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার পায়রা চত্বর এলাকায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় নিহতের মা, ভাই ও খালাসহ আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আল আমিন তার মা, ভাই ও খালার সাথে দেবীগঞ্জ থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে সোনাহারে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা আল আমিনসহ সাতজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে তবে চালক বর্তমানে পলাতক রয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন