শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পঞ্চগড়ে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম
ভিডিও ধারণকালে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা
expand
ভিডিও ধারণকালে পেট্রোল পাম্পে পুলিশ সদস্যের ওপর হামলা

পঞ্চগড়ের বোদা উপজেলায় পেট্রোল পাম্পে দায়িত্বরত অবস্থায় মিজানুর রহমান মিজান নামে এক পুলিশ সদস্যের উপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে জেলার বোদা উপজেলার তিশা এন্ড তন্নী পেট্রোল পাম্পে এ ঘটনাটি ঘটে।

আহত ওই পুলিশ সদস্য মিজান বোদা থানা পুলিশের গাড়ির ড্রাইভার ছিলেন। তিনি বর্তমানে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, পেট্রোল পাম্পে দায়িত্ব পালনের সময় মিজান পুলিশের গাড়ির পাশে দাড়িয়ে তেল দেয়ার অবস্থার ভিডিও ধারণ করার সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে তাকে মারধর করে। এসময় উপস্থিত পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মিজানকে উদ্ধার করে চিকিৎসার জন্য বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

এ ঘটনায় হামলাকারিদের শনাক্ত করে গ্রেফতার সহ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন