শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন জ্বালানি তেলের দাম বাড়ায়নি সরকার, জানালেন ত্রাণ মন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু
expand
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, জ্বালানি তেলের সংকট শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই হয়েছে। আমরা এখন পর্যন্ত তেলের দাম বাড়াইনি। জনগণের কাছে দায়বদ্ধতার জন্য তেলের দাম বাড়ায়নি সরকার বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে প্রায় আট কোটি ব্যয়ে লালমনিরহাটের চর কুলাঘাট এলাকায় একটি আশ্রয়ন প্রকল্পের চারতলা ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। অনেকেই তেল মজুদ করে রাখছে। সংকটের সময় অনৈতিক মজুদ কোনোভাবেই ঠিক নয়। বিদেশ ভ্রমণ বাতিল, সরকারি ভাবে ব্যয় পাওয়া ব্যক্তিদের ৩০ শতাংশ কম জ্বালানি সরবরাহসহ কেবিনেট মিটিংয়ে জ্বালানি তেল সাশ্রয়ে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে জানিয়ে মন্ত্রী বলেন, সকলকে সংকট মোকাবিলায় ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানান।

আশ্রয়ন প্রকল্পের ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ভবনটি আধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। বন্যার সময় আশ্রয়ের জন্য এবং অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে ভবনটি। এর আগে মন্ত্রী একই উপজেলায় আরও একটি আশ্রয়ন প্রকল্পের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় লালমনিরহাটের জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, এলজিইডি লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী কাওসার আলম, লালমনিরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, লালমনিরহাট জেলা, উপজেলা বিএনপি ও এর সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন