

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রমিক হয়রানীর প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে রেল হেড অয়েল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহ কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা।
রোববার সকাল ৮ টা থেকে চলমান কর্মসূচির প্রায় ১২ ঘন্টা পর পার্বতীপুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আশ্বাসে সন্ধ্যায় সাময়িকভাবে এ কর্মসূচি স্থগিত ঘোষনা করেছেন রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) রাতে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো (যমুনা অয়েল কোম্পানী) থেকে জ্বালানী তেল ( ডিজেল, পেট্রোল) নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে নীলফামারী জেলা শহরের রেলগেট এলাকায় তেলবাহী লরীতে যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। গাড়ীর কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং তার সহকারি (হেলপার) রিফাত গাড়ী মেরামতের কাজ করছিলো।
এসময় নীলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ওই পথ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তেল বাহি লরি দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি লরী সার্চ করে লরির কেবিনে থাকা দুটি জারকিনে (ক্যান) মোট ১৩ লিটার (১০ লিটার পেট্রোল ও ৩ লিটার ডিজেল) জ্বালানী তেল পান।
পরে ট্যাংকলরীটি আটক করে তিনি জেলা প্রশাসক কার্যালয় চত্বরে নিয়ে যান। ওই ১৩ লিটার তেল অবৈধভাবে পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ড ও তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও একমাসের কারাদণ্ডাদেশ দেন।
শ্রমিকদের মুক্তি ও নিলফামারী জেলার এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া বদলীর দাবিতে রোববার সকাল থেকে ট্যাংকলরী শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করে এবং পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়।
দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল গোল চত্বর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শ্রমিকরা। সমাবেশ বক্তব্য রাখেন- রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু), সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান (আতু) বলেন, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে ৪৮ ঘন্টার মধ্যে রংপুর বিভাগের বাহিরে বদলী করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচি দিয়ে সারাদেশে জ্বালানী সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
এরই অংশ হিসেবে সংকট নিরসনে রোববার বিকেলে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান আতু, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু এবং পুলিশ প্রশাসনের পক্ষে ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস। এসময় ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনার শিকার শ্রমিক ইউনিয়নের সদস্যকে সোমবার দুপুরের মধ্যে জামিন করানোর আশ্বাস দেয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। এরই প্রেক্ষিতে আগামীকাল দুপুর ১২ টা পর্যন্ত কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছে পার্বতীপুরের সহকারি কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু বলেন, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কর্মসূচি প্রত্যাহার করেছে শ্রমিকরা। বর্তমানে ডিপো থেকে গাড়িতে তেল লোড। করা হচ্ছে। সোমবার সকাল ৭ টা থেকে আবারও ডিপোর কার্যক্রমম শুরু হবে।
মন্তব্য করুন