শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিনের সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম
সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
expand
সরকারি সফরে নিজ জেলা পাবনায় এসেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিএনপি সরকার গঠনের পর চার দিনের রাষ্ট্রীয় সরকারি সফরে নিজ জেলা পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শনিবার (২৮ মার্চ) সকাল ১২টায় গণভবন থেকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়াম পৌঁছায়। পরে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার প্রধান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

পরদিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করবেন। সন্ধ্যা সাতটায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ দর্শন করবেন। একই দিন সন্ধ্যা সাতটায় শহরের জুবলি ট্যাংক এলাকার নিজ বাসভবনে যাবেন।

মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা সাকিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার রওনা দেবেন। নতুন সরকার গঠনের পর রাষ্ট্রপতির পাবনায় এই প্রথম সফর। এই সফর উপলক্ষে ইতোমধ্যে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন