বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোথাও যানজট নেই, এবারের ঈদযাত্রা স্বস্তির: সেতু প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ০১:২৬ এএম
নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান
expand
নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান

এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব টোল প্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতু পর্যন্ত মহাসড়কে কোথাও এক সেকেন্ডের জন্যও যানজটে পড়তে হয়নি। মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে বাড়ি ফিরছে।

তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনী, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। ফলে কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে কোনো ধরনের অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফোজিয়া রহমান, বিবিএ’র নির্বাহী প্রকৌশলী রিয়াজ উদ্দিন এবং কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন