বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনে দস্যুদের হাতে জিম্মি ৬ জেলে উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
উদ্ধার করা জেলেরা
expand
উদ্ধার করা জেলেরা

সুন্দরবনের দস্যু নানা ভাই বাহিনীর হাতে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান চালিয়ে এই জেলেদের উদ্ধার করে কোস্টাগার্ড সদস্যরা।

উদ্ধারকৃত জেলেরা হলেন, রফিকুল (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) খুলনা জেলার কয়রা থানা এবং রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)। জেলেদের বাড়ি খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায়।

কোস্টগার্ড জানায়, গেল ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া ৬ জেলেকে জিম্মি করে দস্যু নানা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে মোঃ কবির নামের এক ব্যক্তি কোস্ট গার্ড জরুরি সেবা ১৬১১১ নম্বরে ফোন করে জানান ৬ জেলেকে জিম্মি রেখে মুক্তিপণ দাবি করছে দস্যুরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মুক্তিপণ আদায়ে জেলেদের আটকে রেখে নির্যাতন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে, ডাকাত দলের সদস্যরা জিম্মিদের রেখে বনের মধ্যে পালিয়ে যায়। জিম্মিদের উদ্ধার করতে পারলেও, ডাকাতদের আটক করা সম্ভব হয়নি। উদ্ধার জেলেদেরকে পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কোস্টগার্ডের এই কর্মকর্তা।

বিসিজিএস তৌফিক‘র নির্বাহী কর্মকর্তা লে. আশিকুল ইসলাম ইমন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬ জেলেকে উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সুন্দরবন ও বনজীবিদের রক্ষায় কোস্টগার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন