

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার এবং তাঁর সহধর্মিণী রেহেনা পারভীন ববি এ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ বস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা তাতীদলের সদস্য সচিব রনপ আহমেদ আজিজুল, ৬নং ঢাকুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তারা মিয়া এবং যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ মীরসহ স্থানীয় নেতাকর্মীরা।
মন্তব্য করুন