

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মহাসড়কে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় আফিল নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আফিল পৌরসভার কুটিরগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আফিল দীর্ঘদিন ধরে পৌরসভার টোকেন ব্যবস্থার নাম ব্যবহার করে শায়েস্তাগঞ্জ মহাসড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে আসছিল। সম্প্রতি একটি গাড়ি থেকে চাঁদা নেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে গুরুত্ব পায়।
পরবর্তীতে ওই ভিডিওর ভিত্তিতে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাকে আটক করে।
আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, আটক ব্যক্তির সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মহাসড়কে অবৈধ চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মন্তব্য করুন