মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে ইফতার মাহফিলে ব্যবসায়ী-রাজনীতিকদের মিলনমেলা

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৯:২২ পিএম
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল
expand
যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল

যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল শুধু সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ থাকেনি, বরং সেখানে ২০২৪-২০২৫ অর্থবছরের হিসাব বিবরণী পেশ ও অনুমোদনের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) হোটেল ওরিয়ন-এ অনুষ্ঠিত এ আয়োজনে ব্যবসায়ী, রাজনীতিক ও সুধীজনের উপস্থিতিতে এক ধরনের সমন্বিত প্ল্যাটফর্ম তৈরি হয়।

ইফতারির আগে অনুষ্ঠিত সভায় চেম্বারের সভাপতি মিজানুর রহমান খান সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম সোহান ২০২৪-২০২৫ অর্থবছরের হিসাব বিবরণী উপস্থাপন করেন। উপস্থিত সদস্যরা হিসাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন দেন।

পরে ইফতার মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌর প্রশাসক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা অংশ নেন।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সুজা, মঞ্জুর হোসেন মুকুল, যুগ্ম সম্পাদক মোকছেদ আলী মুনলাইট, এজাজ উদ্দিন টিপু, কোষাধ্যক্ষ শাহাজাহান আলী খোকনসহ নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন