মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় বিজিবির অভিযানে মদ ও ইজিবাইক আটক

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

নেত্রকোনার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ৫০ বোতল ও একটি ইজিবাইক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর নলুয়াপাড়া বিওপি’র ৬ সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত মেইন পিলার ১১৬১/২-এস থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ‘আইকনিক হোয়াইট’ ও ‘আইস ভদকা’ ব্র্যান্ডের মোট ৫০ বোতল মদ এবং একটি ইজিবাইক আটক করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও ইজিবাইক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন