মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় শিমুল গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০৮:১৩ পিএম
উদ্ধার করা ৯ ফুট লম্বা অজগর সাপ
expand
উদ্ধার করা ৯ ফুট লম্বা অজগর সাপ

বরগুনার পাথরঘাটায় শিমুল গাছে ওঠার সময় ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে টাইগার জাকির হোসেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১ টার দিকে হরিণঘাটা বনের গহীনে আজগরটিকে অবমুক্ত করা হয়েছে।

এর আগে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা বটতলা এলাকার মজিবুল হকের বাসার সামনের সড়কের শিমুল গাছ থেকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া অজগর সাপটি ছয় হাত লম্বা এবং প্রায় ৭ কেজি ওজন।

টাইগার জাকির হোসেন জানান, রাত ১১ টার দিকে স্থানীয় লোকজন এসে টাইগার জাকির হোসেনকে খবর দিলে তিনি গিয়ে দেখেন ওই সাপটি তুলা গাছে উঠছে। স্থানীয়দের সহযোগিতায় অজগর সাপটিকে উদ্ধার করেন এবং পরের দিন সকালে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

তিনি আরো বলেন, প্রথমে অজগর সাপটি মজিবুল হকের বাসায় ওঠার সময় দেখতে পেয়ে তারা করেন। সেখান থেকে ওই সাপটি বের হয়ে ওই বাড়ির পাশের সড়কে শিমুল গাছে ওঠার সময় ধরে ফেলেন তিনি। পরে সাপটিকে হরিণঘাটা বনের গহীনে অবমুক্ত করেন।

বন বিভাগের টেংড়া বিট কর্মকর্তা মোঃ আরিফ হোসেন জানান, টাইগার জাকির হোসেন অজগর সাপটিকে উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেন। পরে বন বিভাগের সিদ্ধান্ত অনুসারে অজগর সাপটিকে হরিণঘাটা ইকোপার্কের গহীনে আবমুক্ত করা হয়। ধারণা করা হচ্ছে এই অজগর সাপগুলো খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন