

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীতে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সাদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর চন্দ্রিমা থানা এলাকার রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
দুপুরে র্যাব-৫ এর উপঅধিনায়ক মেজর আসিফ আল-রাজেক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ একটি অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরবর্তীতে বস্তাগুলোতে বিস্ফোরক দ্রব্য থাকার সন্দেহ হলে র্যাব-৫ এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে ইউনিটের সদস্যরা বস্তা দুটির ভেতর থেকে মোট ২১টি ককটেল সদৃশ্য বস্তু শনাক্ত করেন।
এছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে একটি হাসুয়া, একটি বড় ছোরা, একটি ছোট ছোরা এবং একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসন্ন ঈদুল কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব ককটেল ও অস্ত্র সেখানে মজুত করেছিল।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তু ও দেশীয় অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন