

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মাদারীপুরের শিবচর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাতটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ) দিবাগত রাত প্রায় দেড়টার দিকে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের সোতারপাড় বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন চিৎকার শুরু করলে এলাকাবাসী দ্রুত ঘর থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই আগুন তীব্র আকার ধারণ করে এবং পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই গার্মেন্টস ও ফার্মেসিসহ সাতটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তপন পাল জানান, অগ্নিকাণ্ডে সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মন্তব্য করুন