সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১০:১৯ পিএম
পাবনায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
expand
পাবনায় ডিবি পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাবনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, এসআই মো. মহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাবনা সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল।

এসময় দুবলিয়া বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকায় এক নারী মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বিকাল প্রায় ২টা ৫০ মিনিটে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এক নারী পালানোর চেষ্টা করলে নারী কনস্টেবল চামেলী খাতুন তাকে আটক করেন।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটক নারী তার বাড়িতে গাঁজা মজুদ থাকার কথা স্বীকার করেন। তার দেখানো মতে বসতবাড়ির রান্নাঘরের পিছনে ও অন্য একটি কক্ষের মেঝের নিচে পুঁতে রাখা অবস্থায় বিভিন্ন পলিথিনে মোড়ানো মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ডিজিটাল ওয়েট মেশিনের মাধ্যমে পরিমাপ করে জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে।

গ্রেফতারকৃত নারী হলেন মোছা. হাসিনা খাতুন ওরফে মিনি (৪৬)। তিনি পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়ীয়া পশ্চিমপাড়া চকপাড়া এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম মো. ইকবাল প্রামাণিক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন