সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেলাবোতে বিস্কুটের প্রলোভনে ৬ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা, যুবক গ্রেফতার

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:২৯ পিএম
বেলাবো থানা
expand
বেলাবো থানা

নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররবাদ গ্রামে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ মার্চ) সকাল আনুমানিক ৬টার দিকে উপজেলার সল্লাবাদ ইউনিয়ন-এর সল্লাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শিশুটি বাড়ির আশপাশে অবস্থান করছিল। এ সময় একই গ্রামের মৃত রফিক মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (২২) শিশুটিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ বসত ঘরে নিয়ে যায় এবং যৌন নিপীড়নের চেষ্টা করে।

শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং অভিযুক্তকে আটক করে পুলিশকে খবর দিলে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জুয়েল মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন