

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে আগামীকাল সোমবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দিনাজপুর সফরে আসছেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে দিনাজপুরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কাজের মাধ্যমে একযোগে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
একই সঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করবেন।
খাল খননের জন্য দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে মঞ্চ প্রস্তুত করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হয়েছে।
খাল খনন উদ্বোধনের প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ (চকলেট) নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। প্রধানমন্ত্রীর কবর জিয়ারতকে সমানে রেখে ফরিদপুর গোরস্তান পরিচালনা কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গোরস্তান পরিষ্কার-পরিচ্ছন্ন, সীমানাপ্রাচীরসহ প্রধান গেট ও কবরগুলো ধোয়ামোছা করে রং করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা গোরস্তান পরিদর্শন করেছেন। জানা গেছে, আগামীকাল সকাল ৯টায় প্রধানমন্ত্রী বিমান যোগে সৈয়দপুর বিমানবন্দরে পোঁছাবেন।
সেখানে থেকে তাকে বহনকারী বিশেষ বুলেটপ্রুফ বাস যোগে তিনি সৈয়দপুর শহর হয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় যাবেন। সেখানে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে দিনাজপুর শহরে যাবেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সড়কপথ সংস্কার কাজ করতে দেখা গেছে। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
মন্তব্য করুন