সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামি পলায়ন, এলাকায় তোলপাড়

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৫:০৮ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ এক আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পালিয়ে যাওয়া ওই আসামির নাম রুবেল চৌধুরী।

শনিবার (১৪ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে পুনরায় গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরীকে আটক করতে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। অভিযান চলাকালে তাকে আটক করা হলেও পরে কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয় সে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, রুবেল চৌধুরী দীর্ঘদিন ধরে একটি মারামারি মামলার পলাতক আসামি হিসেবে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। শনিবার বিকেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নেওয়ার পথে সুযোগ বুঝে পুলিশের কাছ থেকে পালিয়ে যায়।

ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত তাকে পুনরায় আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ বন্দে আলী বলেন, পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এদিকে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শহিদুল হক বলেন, ঘটনাটি আমাদের নজরে রয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে আটক করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়রা দ্রুত পলাতক আসামিকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন