সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে ২৭০ জন মসজিদের ইমাম পেল ঈদ উপহার

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৬ এএম
ইমামদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ
expand
ইমামদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

ফরিদপুরের চরভদ্রাসনে আমেরিকা প্রবাসি (উপদেষ্টা আমরা বিএনপি পরিবার ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক) মোঃ আলমগীর কবিরের ব্যাক্তিগত তহবিল থেকে উপজেলার ২৭০ টি মসজিদের ইমামদের মাঝে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার গাজিরটেক ইউনিয়নে বেপারী বাড়ির উঠানে তার পক্ষ থেকে চরভদ্রাসন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য মোস্তফা কবিরের সভাপতিত্বে মসজিদের ইমামদের হাতে উপহার সামগ্রী তুলেদেন আলমগীর কবিরের পিতা হাজী আব্দুর রহীম।

এ সময় উপস্থিত ছিলেন গাজিরটেক ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যাবসায়ী মো. রফিক বেপারী, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য আব্দুল কুদ্দুস সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে প্রত্যেকের জন্য পচিশ কেজির ১ বস্তা চাউল, এক কেজি পেলাও চাল, চিনি, সেমাই, গুড়া দুধ ও নগদ দুই হাজার টাকা।

অনুষ্ঠানের শুরুতে ভিডিও কনফারেন্সে উপস্থিত সকল ইমামদের সাথে কুশল বিনিময় শেষে সকলের উদ্দ্যেশে আলমগীর কবির বলেন, আমি করোনার সময় থেকে ইমামদের সহযোগীতায় পাশে আছি আগামীতেও আল্লাহ আমাকে যতদিন বাচিয়ে রাখেন আমি ইমামদের সন্মানে তাদের সহযোগীতায় কাজ করে যাব। আমি চাই আমাকে দেখে দেশের যারা প্রতিষ্ঠিত মানুষ রয়েছেন বিভিন্ন উপজেলায় তারাও এই মহতি কাজে এগিয়ে আসবেন।

জানা যায়, আলমগীর কবির এর ব্যাক্তিগত অর্থায়নে ২০০৬ সাল থেকে বিশেষ করে করোনা কালীন সময় ও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে উপজেলার অনেক অসহায় মানুষকে সহায়তা প্রদানের পাশাপাশি দুস্থ মানুষের কল্যানে নানামূখী কাজ করে যাচ্ছেন আলমগীর কবির।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন