

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেছেন, অল্প সময়ের মধ্যেই বন্ধ পাটকলগুলো চালু করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাট খাতে বৈচিত্র্য আনা এবং পাটপণ্যের ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, পাট আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। একসময় এই সোনালি আঁশের মাধ্যমেই বিশ্বে বাংলাদেশের পরিচিতি ছিল। কিন্তু নানা কারণে পাটশিল্প অনেকটাই পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময় ২০০১ সালে প্লাস্টিক নিষিদ্ধ করার উদ্যোগের ধারাবাহিকতায় আবারও প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাজ করছে।
তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প হিসেবে পাট ও চটজাত পণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে আন্তঃমন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন দপ্তরে পাটপণ্যের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন ক্ষেত্রে পাট ও চটের ব্যবহার নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের মেয়াদ কম হলেও ইতোমধ্যে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে দ্রুত সময়ের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আসে। পাট ও পাটবীজের উৎপাদন বৃদ্ধি, বন্ধ মিল-কারখানা চালু করা এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন