সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাড়ে ৯ কোটি টাকার ক্রিস্টাল মেথ ও এলএসডি উদ্ধার

যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০২:২৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ কোটি টাকার বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে দেড় কেজি ক্রিস্টাল মেথ (আইস), বিরল মাদক এলএসডি এবং গাঁজা।

শনিবার (১৪ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল যশোর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা মাদকদ্রব্য ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৫০০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০০ মিলিলিটার ভারতীয় এলএসডি (দুই বোতল) এবং ১৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) জানায়, উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৫৮ লাখ ৫৭৭ টাকা।

বিজিবি আরও জানায়, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উদ্ধারকৃত মাদকের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন