সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:২১ পিএম
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল
expand
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার মাহফিল

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিল ও দোয়া মোনাজাতের আয়োজন করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক একেএম আনিসুজ্জামান নান্নু।

শনিবার (১৪ মার্চ) বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের রাস্তার মাথা বাজারের বাইতুল নুর জামে মসজিদে ইফতার মাহফিল ও দোয়া মোনাজান অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে তার প্রয়াত পিতা আলহাজ্ব মৌলভী আবুল হাসেম ও মাতা মরহুমা আলহাজ্ব আনোয়ারা বেগমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা এবং তার স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন এবং বীর মুক্তিযোদ্ধাদের শারীরিক সুস্থতার জন্য দোয়া মোনাজাত করা হয়।

এসময়ে ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা মানিক, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আ: ছোবাহান রাড়ী, বাবুগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল বশার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো: নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এইচ এম মিজানুর রহমান, দেহেরগতী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শওকত হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, রহমাতপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আ: মালেক, মাধবপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: শামসুল হক জম্মাদার, চাঁদপাশা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো: শাহআলম, আগরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এ এফ এম জালাল আহমেদ, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: এবায়েদুল হক শাহীন, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আবুল হাসনাত, জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, কারসা ফাউন্ডেশনের বরিশাল জোনাল ম্যানেজার মো: রফিকুল ইসলাম ইকবাল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ছাত্র নেতা আদনান আলম খান বাবু, সমাজ সেবক আলমগীর মৃধা, বরিশাল বিমান বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রনি প্রমুখ।

ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আগে আসরবাদ বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সংস্কার উন্নয়ন কাজের জন্য নগদ একলক্ষ টাকা মুক্তিযোদ্ধা নেতাদের হাতে তুলে দেন ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজক বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক একেএম আনিসুজ্জামান নান্নু। তখন অনুষ্ঠানে অংশগ্রহণরত উপজেলার ও বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদবস্ত্রও উপহার হিসেবে বিতরণ করেন তিনি।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ নজরুল ইসলাম। ইফতারের সার্বিক ব্যবস্থপনায় ছিলেন মসজিদের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম বেপারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন