সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক ও সন্ত্রাসে কোনো ছাড় নেই: আমানউল্লাহ আমান 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০২:৫৫ পিএম
বক্তব্য রাখেন আমানউল্লাহ আমান
expand
বক্তব্য রাখেন আমানউল্লাহ আমান

ফুটপাত দখলমুক্ত করা এবং বিভিন্ন ব্রিজের ওপর অবৈধভাবে গাড়ি স্ট্যান্ড বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আমানউল্লাহ আমান।

তিনি বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অমানবিক কর্মকাণ্ডে জড়িতদের সমাজ ও রাষ্ট্রে কোনো প্রয়োজন নেই।

শনিবার (১৪ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, এক সময় প্রশাসনের কিছু লোক নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ ছিল। তবে এখন পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তিনি আরও বলেন, আগে দিনের ভোট রাতে হয়েছে- তখন গণতান্ত্রিক পরিবেশ ঠিক ছিল না। এবার সবকিছু সঠিকভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, খাল খননের মাধ্যমে খাদ্য উৎপাদন দ্বিগুণ করার কর্মসূচি জিয়াউর রহমান শুরু করেছিলেন, যা ছিল এক মহাবিপ্লব। বর্তমানে তা সারাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, কেরানীগঞ্জ মডেল থানার ওসি সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাত্তার বেগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন