শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ নারী আটক 

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম
বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক
expand
বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক

খুলনা মহানগরীর লবনচরা থানাধীন খুলনা- সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় পুলিশের একটি টহল দল তাকে আটক করে। এসময় ৫ টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দুজন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আরেকটি গাড়িতে চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

খুলনা মহানগরীর লবনচরা থানাধীন খুলনা- সাতক্ষীরা সড়কের নীচ খামার এলাকা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (০৭ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে পুলিশের একটি টহল দল তাকে আটক করে। এসময় ৫ টি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর নিজ খামার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং পুলিশের যৌথ টহল চলছিল। প্রথমে দুজন মহিলার কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ সময় আরেকটি গাড়িতে চেক করে অন্য একজন মহিলার কাছ থেকে অস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন