বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৫:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে রুমান (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার তেরজনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমান মানিকগঞ্জ জেলার আউটপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেল নিয়ে তেরজনা এলাকায় পৌঁছালে বাবুলের মদির দোকানের সামনে একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন