বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধ কাঠ কয়লার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা ‎

বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম
অবৈধ কাঠ কয়লার কারখানায় অভিযান
expand
অবৈধ কাঠ কয়লার কারখানায় অভিযান

‎পরিবেশ অধিদপ্তর-এর বরগুনা জেলা কার্যালয় এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরগুনা সদর উপজেলা-এর যৌথ উদ্যোগে অবৈধভাবে পরিচালিত একটি বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

‎বুধবার (৪ মার্চ) বরগুনা সদরের ১০ নং নলটনা ইউনিয়নের আজগরকাঠী গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ‎অভিযানে দেখা যায়, কারখানাটি পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কাঠ কয়লা উৎপাদন করে আসছিল, যা স্থানীয় পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সর্বমোট ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। একই সঙ্গে বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করা হয়। ‎ ‎অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। অভিযানে বরগুনা থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। ‎ ‎জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরিবেশ দূষণকারী ও অবৈধভাবে পরিচালিত সকল শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে। পরিবেশ সুরক্ষায় কঠোর অবস্থান নেওয়ার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ‎ ‎স্থানীয় সচেতন মহল এ অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় কাঠ কয়লার চুল্লির ধোঁয়ায় পরিবেশ দূষিত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে পরিবেশ সুরক্ষা নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন